আচমকা কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! আগামী মাসে নদিয়ায় কীসের প্রস্তুতি নিচ্ছেন তিনি? – এবেলা

আচমকা কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! আগামী মাসে নদিয়ায় কীসের প্রস্তুতি নিচ্ছেন তিনি? – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ১৮ আগস্ট নদিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন জেলায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি কৃষ্ণগঞ্জে এক বিশেষ সরকারি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। ঐতিহাসিকভাবে নদিয়ার কয়েকটি এলাকা ১৮ আগস্ট স্বাধীনতা লাভ করেছিল। সেই তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক দিনটিকে মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর এই সফরের বিশেষ পরিকল্পনা করা হয়েছে।

এর আগে শুক্রবার মুর্শিদাবাদ থেকে ফেরার পথে কৃষ্ণনগর সার্কিট হাউসে থামেন মুখ্যমন্ত্রী। প্রায় ৪০ মিনিটের এই সফরে তিনি জেলা প্রশাসন ও সাংসদ জগন্নাথ সরকার-সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। জেলার আইনশৃঙ্খলা ও নাগরিক পরিষেবার উন্নতি এবং দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আগামী সফরের বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *