লেটেস্ট নিউজ

আচমকা বড় সিদ্ধান্ত এলন মাস্কের! এখন থেকে Grok-এ ছবি তৈরি করতে গুনতে হবে টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

এলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট ‘গ্রোক’ (Grok) ব্যবহারের ক্ষেত্রে বড়সড় বদল এনেছে। এখন থেকে ছবি এডিট বা তৈরির সুবিধাটি শুধুমাত্র প্রিমিয়াম বা অর্থপ্রদানকারী গ্রাহকদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছে। মূলত যথাযথ অনুমতি ছাড়াই মানুষের আপত্তিকর ও অশ্লীল ছবি তৈরির অভিযোগ ওঠার পর এই কঠোর পদক্ষেপ নিল সংস্থাটি।

প্রযুক্তি বিশ্বে গ্রোক-এর মাধ্যমে এআই ছবির অপব্যবহার নিয়ে গত কয়েকদিন ধরেই তীব্র সমালোচনা চলছিল। সেই বিতর্কের মুখে পড়েই পরিষেবার ওপর এই নতুন বিধিনিষেধ আরোপ করেছে এক্স কর্তৃপক্ষ। সাধারণ ব্যবহারকারীরা আর বিনামূল্যে এই সুবিধা পাবেন না। তথ্যের সুরক্ষা ও নৈতিকতা বজায় রাখতেই কো ম্পা নিটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *