আজ মনোনয়ন জমা দেবেন শুভেন্দু – এবেলা
এবেলা ডেস্কঃ
আজ সোমবার ঠিক দুপুর ১২টায় হলদিয়ায় নিজের মনোনয়ন পত্র পেশ করবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গতকালই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে পাশে বসিয়ে এই ঘোষণা করেছেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। শুভেন্দুর হাতে এদিন আনুষ্ঠানিকভাবে দলের প্রতীকও তুলে দেওয়া হয়। জানা গেছে আজ শুভেন্দুর এই মনোনয়ন যাত্রায় তাঁর পাশে হাজির থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান প্রার্থী দিলীপ ঘোষ। হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে আজ হলদিয়ায় বড়সড় শক্তি প্রদর্শনের পথে হাঁটছে গেরুয়া শিবির।

