আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদী, বড় ঘোষণার অপেক্ষায় দেশ!

আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদী, বড় ঘোষণার অপেক্ষায় দেশ!

রাজনৈতিক টানাপড়েনের আবহে আজ শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে ভাষণের সুনির্দিষ্ট বিষয়বস্তু ঘোষণা করা না হলেও, লোকসভায় মহিলা সংরক্ষণ ও সীমানা পুনর্নির্ধারণ বিল পাসের ব্যর্থতা এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সংসদের সাম্প্রতিক ঘটনাক্রম ও দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বার্তার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।

গত শুক্রবার লোকসভায় ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ ও সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত সংশোধনী বিলটি প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোট না পাওয়ায় পাস হতে ব্যর্থ হয়েছে। এই ভোটাভুটিতে ২৯৮ জন বিলের পক্ষে ভোট দিলেও ২৩০ জন সদস্য এর বিরোধিতা করেন। এ নিয়ে আজ সকালে কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী বিরোধীদের তীব্র সমালোচনা করে তাঁদের ‘নারীস্বার্থ বিরোধী’ হিসেবে চিহ্নিত করেছেন। পাশাপাশি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দেশে গ্যাস সংকট নিয়ে ছড়িয়ে পড়া গুজবের প্রেক্ষাপটে অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী কোনো নতুন নীতি বা আশ্বাস প্রদান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *