লেটেস্ট নিউজ

আজ রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করছে কমিশন, বাড়ছে উৎকণ্ঠা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য নির্বাচন কমিশন আজ, শুক্রবার রাত ৯টা নাগাদ দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে। তবে প্রথম তালিকার মতোই চূড়ান্ত নাম প্রকাশ হতে গভীর রাত হতে পারে বলে আভাস দিয়েছে কমিশন। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৩৬ লক্ষ আবেদনের নিষ্পত্তি হলেও, দ্বিতীয় তালিকায় ঠিক কতজনের নাম অন্তর্ভুক্ত হচ্ছে তা নিয়ে কমিশনের কর্তারা এখনও স্পষ্ট কোনো তথ্য জানাননি।

এদিকে, ভোটার তালিকা নিয়ে কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য ও শশী পাঁজা অভিযোগ করেছেন যে, সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের অন্ধকারে রাখা হচ্ছে। প্রথম তালিকায় ১০ লক্ষ নাম ওঠার কথা থাকলেও অনেক বৈধ আবেদনকারীর নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে।

অন্যদিকে, বাদ পড়া ভোটারদের জন্য ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া নিয়েও ধোঁয়াশা কাটেনি। পরিকাঠামো খতিয়ে দেখতে আজ কমিশনের একটি প্রতিনিধি দল বাইপাস সংলগ্ন জুডিশিয়াল একাডেমি ভবনটি পরিদর্শনে যাবে। ভবনটি উপযুক্ত মনে হলে সেখানেই ট্রাইব্যুনালের কাজ শুরু হবে। তবে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *