“আজ স্ত্রীকে খুন করেছি…” হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে হাড়হিম করা বার্তা লিখে বোনকে হত্যা ও পুলিশ স্বামীর আত্মহত্যা – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের গোমতীনগরে ঘটে যাওয়া ভয়াবহ ট্রিপল মার্ডার ও আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যাংক আধিকারিক স্ত্রী দিব্যা মিশ্র এবং নিজের বোনকে গুলি করে খুন করার পর অভিযুক্ত মানস বাজপাই নিজে আত্মহত্যা করে। চরম পদক্ষেপ নেওয়ার ঠিক আগেই মানস হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাস দেয়, যা থেকে এই ভয়াবহ হত্যাকাণ্ডের পূর্বপরিকল্পনা পরিষ্কার হয়েছে।
স্ট্যাটাসে সে স্ত্রীর বিরুদ্ধে অবিশ্বস্ততার অভিযোগ তুলে লেখে, “আজ আমি আমার স্ত্রীকে হত্যা করেছি কারণ সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এখন আমাকে আত্মহত্যা করতে হবে এবং আমার বোনকেও হত্যা করতে হবে…”
পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার সকালে গোমতীনগরের একটি ব্যাংকের সামনে ডেকে এনে মানস তার স্ত্রীকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকলে মৃত্যু হয় স্ত্রীর। এরপর অটোয় করে হুসাদিয়া স্কোয়ারের বাড়িতে ফিরে নিজের বোন প্রজ্ঞাকে গুলি করে হত্যা করে মানস এবং শেষে নিজে আত্মঘাতী হয়।
জোড়া পিস্তল ব্যবহার করে ঘটানো এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। লখনউ পুলিশ ও ফরেনসিক টিম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, কল রেকর্ডস এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে।
