লেটেস্ট নিউজ

আজমির শরীফ দরগায় প্রধানমন্ত্রীর চাদর চড়ানো নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

আজমির শরীফ দরগায় ভারত সরকারের পক্ষ থেকে চাদর পাঠানোর দীর্ঘকালীন ঐতিহ্যকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে যে, এটি এমন কোনো বিষয় নয় যেখানে আদালতের হস্তক্ষেপ বা বিচারিক শুনানির প্রয়োজন রয়েছে। হিন্দু সেনা ও বিশ্ব বৈদিক সনাতন সংঘের পক্ষ থেকে এই প্রথাকে সরকারি নিরপেক্ষতার পরিপন্থী দাবি করে মামলাটি করা হয়েছিল।

আদালত শুনানির সময় স্পষ্ট করে যে, আজমির দরগাকে শিব মন্দির দাবি করে নিম্ন আদালতে যে মামলাটি বিচারাধীন রয়েছে, এই আদেশের ফলে তাতে কোনো প্রভাব পড়বে না। যেহেতু চলতি বছরের উরস উৎসবে ইতিমধ্যেই চাদর চড়ানো সম্পন্ন হয়েছে, তাই মামলাটিকে নিরর্থক বলে গণ্য করেছে শীর্ষ আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চাদর পেশের এই প্রথাকে ঘিরে ওঠা বিতর্কে আদালতের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *