আদানির ২৫০০ কোটির মেগা বিনিয়োগ! রাজ্যে তৈরি হচ্ছে ২০০০ শয্যার বিশ্বমানের হাসপাতাল – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় বিপুল বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, নিউ টাউনে আদানির উদ্যোগে ২৫০০ কোটি টাকা ব্যয়ে একটি ২০০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে। ভবানীপুরের এক আলোচনাচক্রে তিনি জানান, এই বিষয়ে আদানিদের লিখিত প্রতিশ্রুতিও মিলেছে।
প্রস্তাবিত এই মেগা হাসপাতালের ১০০০ শয্যা সম্পূর্ণ দরিদ্র মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে এবং বাকি ১০০০ শয্যা বাণিজ্যিক ভাবে ব্যবহৃত হবে। এর ফলে স্বাস্থ্য পরিষেবার উন্নতির পাশাপাশি বিপুল কর্মসংস্থান তৈরি হবে। শিল্পে বিনিয়োগ টানতে রাজ্য সরকার যে বদ্ধপরিকর, এই পদক্ষেপ তারই প্রমাণ।
