আদালতে বোমাতঙ্কের নেপথ্যে কি বাংলাদেশি জঙ্গি যোগ রয়েছে – এবেলা
এবেলা ডেস্কঃ
মঙ্গলবার কলকাতা সিটি সিভিল কোর্টসহ বিভিন্ন আদালতে ইমেল মারফত বোমাতঙ্ক ছড়ালে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। পুলিশ ও বম্ব স্কোয়াড তল্লাশি চালালেও কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি। প্রশাসন এই হুমকিকে ভুয়ো বলে প্রাথমিক ধারণা করলেও নিরাপত্তা জোরদার করেছে।
এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় যুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের ভয় দেখাতে বাংলাদেশি জঙ্গি সংগঠন ও স্থানীয় মদতপুষ্টরা এই ষড়যন্ত্র করেছে।

