আনন্দ বোসের বিদায়ে ‘বিস্ফোরক’ মমতা! পর্দা ফাঁস করতে সিআইডি তদন্তের চ্যালেঞ্জ – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগ নিয়ে এবার সরাসরি কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ডেকে ভয় দেখিয়ে পদত্যাগ করানোর অভিযোগ তুলে তিনি এই ঘটনার নেপথ্যে থাকা রহস্যভেদে সিআইডি তদন্তের চ্যালেঞ্জ ছুড়েছেন। বিজেপির মেরুকরণ রাজনীতির তীব্র সমালোচনাও করেন তিনি।

