আনন্দপুর অগ্নিকাণ্ড: ২১ দেহাংশ শনাক্তে শুরু হচ্ছে ডিএনএ ম্যাপিং – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১ জনের পরিচয় শনাক্ত করতে ডিএনএ ম্যাপিংয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। উদ্ধার হওয়া দেহাংশগুলোর মধ্যে ২০টি কঙ্কাল ও একটি আধপোড়া দেহ থাকায় সাধারণ উপায়ে পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। নিখোঁজ ২৮ জনের পরিবারের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতেই আজ বৃহস্পতিবার থেকে এই বৈজ্ঞানিক প্রক্রিয়া শুরু হতে পারে।
দুর্ঘটনাস্থলে শান্তি বজায় রাখতে বুধবার মধ্যরাত থেকে ১৬৩ ধারা জারি করা হয়েছে। এরই মধ্যে গোডাউনের মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে নিখোঁজদের সন্ধানে ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

