আনন্দপুরে জতুগৃহ: মমতার নির্দেশে ঘটনাস্থলে মেয়র, কড়া শাস্তির বার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। নাজিরাবাদের ওই গুদামে গত রবিবার ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১২টি ইঞ্জিন দীর্ঘ ১৯ ঘণ্টা কাজ করে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের শনাক্তকরণে ডিএনএ পরীক্ষার সাহায্য নেওয়া হবে।
পরিদর্শনকালে মেয়র নিঁখোজদের স্বজনদের সান্ত্বনা দেন এবং হতাহতদের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই দুটি এফআইআর দায়ের করেছে এবং ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে। মেয়র স্পষ্ট জানিয়েছেন, অবৈধভাবে দাহ্য পদার্থ মজুত রাখা গুদাম মালিকসহ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে রাজ্য সরকার।

