লেটেস্ট নিউজ

আনন্দপুরে স্বজনহারাদের পাশে মমতা, মিলবে সরকারি চাকরি – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব কলকাতার আনন্দপুরে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুর থেকে তিনি ঘোষণা করেন, মৃতদের পরিবারের একজনকে পুলিশ বিভাগে সিভিক ভলান্টিয়ার পদে চাকরি দেওয়া হবে। এর আগে রাজ্য সরকার নিহতদের পরিবারপিছু এককালীন ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের কথা জানিয়েছিল।

গত রবিবার আনন্দপুরের ডেকরেটর ও মোমো কারখানার গুদামে লাগা ভয়াবহ আগুনে ব্যাপক প্রাণহানি ঘটে। দমকলের ১২টি ইঞ্জিন দীর্ঘ ১৯ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার কাজ চলছে। দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দেওয়ার পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম দুর্ঘটনাস্থল পরিদর্শন করে স্বজনহারাদের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *