লেটেস্ট নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই আইপিএল ফাইনালের নায়ক! চিনে নিন ইতিহাসের সেই ৩ ক্রিকেটারকে – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএলের ১৮ বছরের ইতিহাসে যা করতে পারেননি কোহলি-ধোনিরাও, সেই আসাম্ভবকে সম্ভব করা ৩ তারকাকে চেনেন কি? ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়ে অভিষেক ক্যাপ পাওয়ার আগেই আইপিএল ফাইনালের ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হওয়ার অনন্য কীর্তি গড়েছেন মাত্র তিনজন।

তালিকায় সবার আগে রয়েছেন মনবিন্দর বিসলা। ২০১২ সালে কেকেআরের হয়ে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি এই ইতিহাস গড়েন, যদিও জাতীয় দলে তাঁর কোনোদিন ডাক আসেনি। দ্বিতীয় নামটি মণীশ পাণ্ডে। ২০১৪ সালে ফের কেকেআরের জার্সিতে ৯৪ রানের ইনিংস খেলে ফাইনালের সেরা হন তিনি, যার এক বছর পর ভারতের হয়ে তাঁর অভিষেক হয়। তালিকায় তৃতীয় ও শেষ নাম ক্রুণাল পান্ডিয়া। ২০১৭ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৪৭ রান ও দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ফাইনালের সেরা নির্বাচিত হন তিনি, অথচ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পা পড়েছিল এর দেড় বছর পর। আসন্ন ২০২৬ আইপিএল সিজনে এই তালিকায় চতুর্থ কোনো নাম যুক্ত হয় কি না, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *