আন্তর্জাতিক মঞ্চে পৌঁছাল ‘ভোট চুরি’র বিতর্ক! এবার লন্ডনে বড় আন্দোলনের ডাক ধ্রুব রাঠির – এবেলা

আন্তর্জাতিক মঞ্চে পৌঁছাল ‘ভোট চুরি’র বিতর্ক! এবার লন্ডনে বড় আন্দোলনের ডাক ধ্রুব রাঠির – এবেলা

এবেলা ডেস্কঃ

‘ভোট চুরি’ ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগে এবার আন্তর্জাতিক স্তরে সুর চড়ালেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। সম্প্রতি দিল্লিতে একটি বিক্ষোভের আগে গুরুগ্রামের বাড়ি থেকে আটক হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সরব হন তিনি। তাঁর অভিযোগ, পুলিশি পোশাক ছাড়া একদল লোক তাঁকে অন্যায়ভাবে তুলে নিয়ে গিয়েছিল। এই ঘটনার পর এবার সরাসরি আন্তর্জাতিক মঞ্চে মোদি সরকারের নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হওয়ার ইঙ্গিত দিয়েছেন জার্মানি নিবাসী এই মোদি-বিরোধী কনটেন্ট ক্রিয়েটর।

প্রতিবাদের পরবর্তী পদক্ষেপ হিসেবে লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে প্রবাসী ভারতীয়দের একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করে ধ্রুব জানান, তিনি ইতিমধ্যেই লন্ডনে পৌঁছেছেন এবং গণতন্ত্রের প্রতি আঘাতকারীদের মুখোশ বিশ্বমঞ্চে খুলে দেওয়ার সময় এসেছে। এসআইআর ও ভোট চুরির ইস্যুকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যে ধ্রুব রাঠির এই লন্ডনে বিক্ষোভের ডাক রাজনৈতিক মহল ও সামাজিক মাধ্যমে নতুন আলোড়ন সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *