লেটেস্ট নিউজ

আন্দোলনের মেঘে ঢাকা লাদাখ: এক বছরে পর্যটক সংখ্যায় রেকর্ড পতন – এবেলা

এবেলা ডেস্কঃ

কাশ্মীরের পহেলগাঁও হামলার রেশ কাটতে না কাটতেই এবার পর্যটন সংকটে উত্তাল লাদাখ। ২০২৫ সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কেন্দ্রশাসিত এই অঞ্চলে পর্যটকদের আনাগোনা অভাবনীয়ভাবে কমেছে। বিশেষ করে লে ও কার্গিল—উভয় জেলাতেই দেশি ও বিদেশি পর্যটকের সংখ্যা হ্রাসের এই প্রবণতা এখন প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে লে-তে যেখানে প্রায় ২ লক্ষ ৯২ হাজার ভারতীয় পর্যটক এসেছিলেন, ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ১২ হাজারে। কার্গিলের পরিস্থিতি আরও উদ্বেগজনক; সেখানে পর্যটকের সংখ্যা প্রায় ৭০.৯ শতাংশ হ্রাস পেয়েছে। গত এক বছরে বিদেশি পর্যটকদের আগমনের হারও উল্লেখযোগ্যভাবে কমেছে, যা স্থানীয় অর্থনীতির ওপর বড়সড় প্রভাব ফেলেছে।

বিশেষজ্ঞদের মতে, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্তির দাবিতে চলা দীর্ঘমেয়াদী গণআন্দোলনই এই অচলাবস্থার মূল কারণ। পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের অনশন এবং দফায় দফায় বনধের জেরে পর্যটকরা এই অঞ্চল এড়িয়ে চলছেন। রাজনৈতিক অস্থিরতা ও দোকানপাট বন্ধ থাকায় পর্যটন শিল্পে এই নজিরবিহীন ধস নেমেছে বলে মনে করা হচ্ছে।⏹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *