লেটেস্ট নিউজ

আপনার ব্যবহৃত ওষুধ কি তালিকায়? গুণমান পরীক্ষায় ডাহা ফেল ৪৫টি ওষুধের ব্যাচ! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের স্বাস্থ্য দফতর সম্প্রতি ৪৫টি ওষুধের ব্যাচের একটি তালিকা প্রকাশ করেছে যা গুণমান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। এর মধ্যে উত্তর দিনাজপুরের ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’-এর রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন পুনরায় ব্যর্থ হওয়ায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। গত বছরও এই স্যালাইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। হাওড়া ও কলকাতার আরও চারটি সংস্থার তৈরি ইঞ্জেকশন, পটাশিয়াম ক্লোরাইড এবং ওআরএস-এর নমুনাও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

তালিকায় অ্যান্টিবায়োটিক ও কাশির সিরাপের মতো জরুরি ওষুধও রয়েছে। গত ডিসেম্বর মাসে কলকাতা ও ভিনরাজ্যের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, ওই নির্দিষ্ট ব্যাচের ওষুধগুলো আর ব্যবহার করা যাবে না। বাজার থেকে অবিলম্বে এই ওষুধগুলো সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রোগীদের সুরক্ষা নিশ্চিতে স্বাস্থ্য দফতর এই কঠোর অবস্থান নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *