লেটেস্ট নিউজ

‘আপনার স্ত্রীর পদবি কী?’ পদবি-বিতর্কে সরাসরি মোদী-শাহকে নিশানা মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ

সিঙ্গুর: রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা ‘সার’ (SIR) প্রক্রিয়া নিয়ে এবার রণংদেহি মেজাজে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ব্যক্তিগত আক্রমণ শানিয়ে তিনি প্রশ্ন তোলেন, “প্রধানমন্ত্রীজি, আপনার স্ত্রীর পদবি কী? মিস্টার হোম মিনিস্টার, আপনার বউয়ের পদবি কী?”

বিয়ের পর মহিলাদের পদবি ও ঠিকানা বদল নিয়ে কেন নির্বাচন কমিশন কৈফিয়ত তলব করছে, তা নিয়েই মূলত ক্ষোভ উগরে দেন মমতা। তাঁর অভিযোগ, গুজরাট বা উত্তরপ্রদেশে এই নিয়ম না থাকলেও শুধুমাত্র বাংলাতেই মহিলাদের হেনস্থা করা হচ্ছে। তিনি স্পষ্ট জানান, “জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দেওয়া হচ্ছে। এই নারী বিরোধী কাজ সহ্য করা হবে না।”

দিল্লি অভিযানে তৃণমূলনেত্রী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার সরাসরি ময়দানে নামছেন খোদ তৃণমূল সুপ্রিমো। আগামী ২ ফেব্রুয়ারি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে ১৫ জনের প্রতিনিধি দল নিয়ে যাচ্ছেন মমতা। এই দলে থাকতে পারেন ‘সার’ প্রক্রিয়ায় ভুক্তভোগী সাধারণ মানুষও। নথিপত্র হাতে নিয়ে কমিশনের ওপর চাপ বাড়িয়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি।

পাল্টা তোপ বিজেপির

মমতার এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দুর্গাপুরে এক সভায় তিনি বলেন, “ডিএম এবং এসডিও-দের পুতুলের মতো ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ই সাধারণ মানুষকে হেনস্থা করছেন, আর দায় চাপাচ্ছেন কমিশনের ঘাড়ে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *