‘আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন’, মৃত্যুর দেড় মাস পর মেসেজ পেয়ে হতবাক পরিবার! – এবেলা

‘আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন’, মৃত্যুর দেড় মাস পর মেসেজ পেয়ে হতবাক পরিবার! – এবেলা

এবেলা ডেস্কঃ

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ৪২ দিন পর মৃত পুলিশ কনস্টেবল দেবনারায়ণ রামের মোবাইল ফোনে আয়ুষ্মান ভারত প্রকল্পের একটি বার্তা আসে। সেখানে তাঁকে অভিনন্দন জানিয়ে বলা হয়, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। গত ২৬ জুন ছত্তীসগড়ের অম্বিকাপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর ৩০ জুন তাঁর মৃত্যু হয়েছিল এবং পরিবার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে মৃত্যুর শংসাপত্রও পেয়েছিল। কিন্তু এত দিন পরে এমন বার্তা আসায় স্বাস্থ্যবিমা প্রকল্পের তথ্য সংরক্ষণ ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।

মৃতের স্ত্রী সীমা কুজুর, যিনি পেশায় হাসপাতালেরই এক কর্মী, এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একটি ভিডিও বার্তা দেন এবং উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তাঁর প্রশ্ন, মৃত্যুর শংসাপত্র জমা দেওয়া সত্ত্বেও এমন প্রযুক্তিগত ভুল কীভাবে সম্ভব এবং সাধারণ মানুষ তবে কতটা নিরাপদ। অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ডেটা এন্ট্রি অপারেটরের গাফিলতি এবং প্রশাসনিক বিলম্বের কারণেই এই ভুল বার্তা পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *