লেটেস্ট নিউজ

আফগানদের পাল্টা মারে ধ্বংস হবে পাকিস্তান! কাবুল এয়ারস্ট্রাইক নিয়ে গর্জে উঠলেন কনিষ্ঠ তারকা গজনফর – এবেলা

এবেলা ডেস্কঃ

কাবুলের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলার তীব্র নিন্দা জানালেন আফগান ক্রিকেটার আল্লাহ গজনফর। ২,০০০ শয্যার ওই হাসপাতালে হামলায় প্রায় ৪০০ জন নিহত এবং ২৫০ জনেরও বেশি আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গজনফর এই ঘটনাকে অমানবিক আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে, আফগানিস্তানের ইতিহাসের পুনরাবৃত্তি হলে পাকিস্তান তা সামলাতে পারবে না।

তরুণ এই স্পিনার জানান, ওই কেন্দ্রে অত্যন্ত দরিদ্র ও অসহায় মানুষরা চিকিৎসাধীন ছিলেন, যাদের ওপর এমন লক্ষ্যভ্রষ্ট হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাকিস্তান সরকারিভাবে এই অভিযোগ অস্বীকার করলেও গজনফর সাফ জানিয়েছেন, সাধারণ নাগরিকদের ওপর এই নৃশংসতা আফগানরা সহ্য করবে না। যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে শান্তির পথে ফেরার জন্য তিনি বিশ্ববাসীর কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন।

সংকটকালীন এই মুহূর্তে ভারতকে ‘পরম বন্ধু’ সম্বোধন করে বিশেষ সমর্থনের আবেদন জানিয়েছেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের এই সদস্য। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ওপর জোর দিয়ে তিনি বলেন, এই ধরনের সংঘাত কারও জন্যই মঙ্গলজনক নয়। বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক মহলকে এই অমানবিক ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *