লেটেস্ট নিউজ

আফ্রিকা কাপ অফ নেশনস খেতাব কেড়ে নেওয়ায় বিশ্ব ফুটবলে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

আফ্রিকা কাপ অফ নেশনস জেতার দুই মাস পর সেনেগালের খেতাব কেড়ে নিল সিএএফ। ফাইনালে মরক্কোর বিরুদ্ধে পেনাল্টির প্রতিবাদে সেনেগালিজ ফুটবলারদের সাময়িক মাঠ ছাড়ার ঘটনাকে ‘ম্যাচ বর্জন’ হিসেবে গণ্য করে এই নজিরবিহীন শাস্তি দেওয়া হয়েছে। সিএএফ-এর এই সিদ্ধান্তে মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়েছে।

এই সিদ্ধান্তকে ‘অনৈতিক’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (সিএএস) দ্বারস্থ হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন। সাদিয়ো মানেসহ দলের তারকারা একে ‘প্রতারণা’ ও ‘পাগলামি’ বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন। আফ্রিকার ফুটবল রাজনীতিতে এই ঘটনা এখন চরম উত্তেজনার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *