লেটেস্ট নিউজ

আবু ধাবিতে হাই জাম্পে বাজিমাত মন্ত্রী বীরবাহার মা চুনীবালার – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজনীতির ময়দান থেকে খেলার মাঠ, সবর্ত্রই অপ্রতিরোধ্য হাঁসদা পরিবার। আবু ধাবিতে আয়োজিত ‘মাস্টার্স ২০২৬’ প্রতিযোগিতায় হাই জাম্পে তৃতীয় স্থান দখল করে বিশ্বমঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার মা চুনীবালা হাঁসদা। ষাটোর্ধ্ব এই লড়াকু নেত্রী তথা প্রাক্তন বিধায়কের সাফল্যে গর্বিত ঝাড়গ্রাম।

খেলার মাঠের লড়াই

গত ৫ ফেব্রুয়ারি থেকে আবু ধাবিতে শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড মাস্টার্স গেম ২০২৬’। ৪২টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে হাই জাম্পে ব্রোঞ্জ জিতলেন চুনীবালা। এর আগে ইতালি এবং শ্রীলঙ্কাতেও বিদেশের মাটিতে সাফল্যের স্বাক্ষর রেখেছিলেন তিনি।

বাংলার জয়জয়কার

চুনীবালার পাশাপাশি এই প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক জিতে চমক দিয়েছেন তারকেশ্বরের বুল্টি রায়। ১০০ ও ৪০০ মিটার হার্ডলসে সোনা এবং ২০০ মিটারে রুপো জিতেছেন তিনি। ১৮ ফেব্রুয়ারি হাওড়া স্টেশনে পৌঁছানোর কথা এই কৃতি অ্যাথলিটের।

চুনীবালা হাঁসদা ও বুল্টি রায়ের এই আন্তর্জাতিক সাফল্য রাজ্যের ক্রীড়ামহলে খুশির হাওয়া নিয়ে এসেছে। বয়সের বাধা পেরিয়ে চুনীবালার এই জয় নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *