আমদাবাদে ভারত-নিউজিল্যান্ড মেগা ফাইনাল: আকাশ কি আশীর্বাদ নাকি অভিশাপ? – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তবে বাধা হতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের তীব্র দহন ও আর্দ্রতা। হাউসফুল গ্যালারিতে খেলোয়াড় থেকে দর্শক—সকলের জন্যই আজ চরম অগ্নিপরীক্ষা নিতে চলেছে প্রকৃতি।

