লেটেস্ট নিউজ

‘আমরা ভারতীয়’, স্লোগান তুলে হাতে জাতীয় পতাকা নিয়ে রেড রোডে ইদের নামাজে শামিল হাজারো মানুষ – এবেলা

এবেলা ডেস্কঃ

এসআইআর (SIR) আতঙ্কের মাঝেই সম্প্রীতি ও দেশপ্রেমের অনন্য নজির দেখল তিলোত্তমা। শনিবার ইদের সকালে রেড রোডের নামাজে অংশ নিতে আসা সংখ্যালঘু মানুষের হাতে দেখা গেল ভারতের জাতীয় পতাকা। ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ পড়া এবং নাগরিকত্ব ইস্যুতে যখন রাজনৈতিক পারদ তুঙ্গে, ঠিক তখনই কলকাতার রাজপথে তেরঙা হাতে হেঁটে জনতা বার্তা দিল— ‘আমরা ভারতীয়’।

রেড রোডের এই নামাজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, নাম বাদ দেওয়ার এই চক্রান্তের বিরুদ্ধে তাঁর লড়াই চলবে। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঐক্য ও সৌহার্দ্যের ডাক দেন।

ভোটের আগে চূড়ান্ত ভোটার তালিকায় বিপুল সংখ্যক নাম বাতিলের আবহে জাতীয় পতাকা হাতে মুসলিম ধর্মাবলম্বীদের এই পদযাত্রা সামাজিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। উৎসবের আনন্দেও নাগরিকত্বের অধিকার রক্ষায় সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অবস্থান এক বিরল দৃশ্যের জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *