লেটেস্ট নিউজ

‘আমরা ভিআইপি, কেন লাইনে দাঁড়াব’ আরসিবি ম্যাচের টিকিট নিয়ে কংগ্রেস বিধায়কদের আবদারে তুঙ্গে বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

বেঙ্গালুরু: গত বছর আরসিবির বিজয় মিছিলে ভিড়ে পদপিষ্ট হয়ে ১১ জন ভক্তের মৃত্যুর শোক এখনও টাটকা। সেই স্মৃতিতে উদ্বোধনী অনুষ্ঠানের ১১টি আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই আবহেও আইপিএলের টিকিট ঘিরে চরমে উঠল রাজনৈতিক তরজা। সাধারণ মানুষের প্রাণের জীবনের বিনিময়েও কি ভিআইপি সংস্কৃতিই বড় হয়ে দাঁড়াল কর্নাটকে? প্রশ্ন তুলছে বিরোধীরা।

ঘটনার সূত্রপাত টিকিট বণ্টন নিয়ে। কর্নাটকের এক কংগ্রেস বিধায়ক সপাটে জানিয়ে দেন, “আমরা ভিআইপি, সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে পারব না। আমাদের সম্মান প্রাপ্য।” এরপরই আসরে নামেন বিধানসভার স্পিকার। তিনি সরাসরি দাবি তোলেন, প্রত্যেক বিধায়ককে ৪টি করে টিকিট দিতে হবে। এই দাবি ঘিরে শোরগোল পড়তেই আসরে নামেন কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ভেঙ্কটেশ প্রসাদ। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের সঙ্গে বৈঠকের পর স্থির হয়, বিধায়করা একটির বদলে দুটি করে টিকিট পাবেন এবং তাঁদের জন্য গ্যালারিতে আলাদা স্ট্যান্ড বরাদ্দ থাকবে।

জনপ্রতিনিধিদের এই ‘বিশেষ সুবিধা’ পাওয়ার তীব্র নিন্দা করেছেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। সাধারণ ক্রিকেটপ্রেমীদের ক্ষোভ, যেখানে সাধারণ মানুষ টিকিট পেতে হিমশিম খাচ্ছেন এবং গত বছর প্রাণহানির ঘটনা ঘটেছে, সেখানে বিধায়কদের জন্য এই বাড়তি আয়োজন কেন? বিরাট কোহলিদের খেলা দেখার আবেগকে পুঁজি করে জনপ্রতিনিধিদের এই বাড়তি সুবিধা নেওয়ার মানসিকতা নিয়ে এখন উত্তাল রাজ্য রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *