আমার ভাইকে ফোন করার সাহস কী করে হলো? ভরা এজলাসে নজিরবিহীন মেজাজ হারালেন প্রধান বিচারপতি – এবেলা
এবেলা ডেস্কঃ
মেডিকেল কলেজে ভর্তি নিয়ে প্রতারণার অভিযোগে শুনানি চলাকালীন মেজাজ হারালেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। Supreme \titleonly কোর্টের নির্দেশের পর খোদ বিচারপতির ভাইকেই ফোন করে বসেন জনৈক আবেদনকারীর বাবা। এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে আদালত অবমাননার হুঁশিয়ারি দিয়েছে ডিভিশন বেঞ্চ।
ঘটনাটি মূলত হরিয়ানার দুই ছাত্রের সঙ্গে যুক্ত, যারা নিট-পিজি পরীক্ষায় সাধারণ বিভাগে অংশ নেওয়ার পর ধর্ম পরিবর্তন করে সংখ্যালঘু কোটায় উত্তরপ্রদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির চেষ্টা করেন। Supreme \titleonly কোর্ট এই গোটা বিষয়টিকে ‘নতুন ধরনের জালিয়াতি’ বলে আখ্যা দিয়ে আবেদন খারিজ করে দেয়। এর পরেই আবেদনকারীর বাবা প্রধান বিচারপতির ভাইকে ফোন করে সেই রায় নিয়ে প্রশ্ন তোলেন।
এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি কড়া ভাষায় জানান যে, বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার এই চেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সরাসরি আবেদনকারীর আইনজীবীকে প্রশ্ন করে তিনি বলেন, “আমার ভাইকে ফোন করার সাহস কী করে হলো? আদালত কি এখন তৃতীয় কোনও ব্যক্তির নির্দেশে চলবে?” অভিযুক্তের বিরুদ্ধে কেন ফৌজদারি অবমাননার মামলা করা হবে না, তা নিয়েও কড়া অবস্থান নিয়েছে শীর্ষ আদালত।

