লেটেস্ট নিউজ

‘আমি কৃষ্ণ তুই আমার রাধা’, পানীয় খাইয়ে তরুণীর সর্বনাশ ভণ্ড বাবার – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের নাসিকে ভক্তি আর বিশ্বাসের সুযোগ নিয়ে তরুণীর শ্লীলতাহানির অভিযোগে শ্রীঘরে ঠাঁই হলো ভণ্ড তান্ত্রিক অশোক খরাতের। গত ১৭ মার্চ পুলিশ তাকে গ্রেফতার করে।

ঘটনার বিবরণ

নাসিকের বাসিন্দা ২৪ বছর বয়সী এক বিবাহিত তরুণী স্বামীর সঙ্গে অশোক খরাতের আশ্রমে আশীর্বাদ নিতে গিয়েছিলেন। দম্পতির মধ্যে কলহ মেটানোর টোপ দিয়ে ভণ্ড বাবা দাবি করে, তরুণীর ওপর অশুভ দৃষ্টি রয়েছে। প্রতিকার হিসেবে তাদের একটি জলের বোতল দিয়ে তিনদিন শোবার ঘরে রাখতে বলা হয়। এরপর কৌশলে স্বামীকে বাইরে পাঠিয়ে তরুণীকে নুন ও তিতো স্বাদের একটি পানীয় খাওয়ায় ওই ভণ্ড। পানীয়টি খাওয়ার পরই তরুণী অচেতন হয়ে পড়েন।

ভয়াবহ লালসা

অচেতন অবস্থায় তরুণীকে জাপটে ধরে ভণ্ড অশোক খরাত বলতে থাকে, “আমি তোর কৃষ্ণ আর তুই আমার রাধা।” অফিসের আলো নিভিয়ে তরুণীর ওপর পাশবিক নির্যাতন চালায় সে। মুখ খুললে স্বামীকে মেরে ফেলার হুমকি দিয়ে দীর্ঘ তিন বছর ধরে (২০২৩ থেকে ২০২৫ ডিসেম্বর পর্যন্ত) ওই তরুণীকে লালসার শিকার বানায় ওই ভণ্ড তান্ত্রিক। এমনকী পড়াশোনার পরীক্ষার আগে আশীর্বাদের নাম করেও তাকে আশ্রমে ডেকে নির্যাতন চালানো হতো।

অবশেষে গ্রেফতার

সম্প্রতি পরিবারের এক আত্মীয়ের মাধ্যমে ভণ্ড বাবার আসল রূপ জানতে পারেন ওই তরুণী। সাহস সঞ্চয় করে নাসিক থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে এই ঘটনার নেপথ্যে আর কোনো প্রভাবশালী যোগ বা অন্য কোনো ভুক্তভোগী আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *