“আমি ক্যামাক স্ট্রিটের কর্মচারী নই!” অভিষেকের মামলা ছেড়ে মমতাকে চরম হুঁশিয়ারি কল্যাণের – এবেলা
/indian-express-bangla/media/media_files/2026/06/11/kalyan-banerjee-warns-mamata-banerjee-over-abhishek-arrogance-amid-unprecedented-tmc-rebellion-2026-06-11-14-14-39.jpg?ssl=1)
এবেলা ডেস্কঃ
কলকাতা: বিধানসভায় সই জাল কাণ্ডের আবহে এবার তৃণমূলের অন্দরেই তৈরি হলো নজিরবিহীন বিস্ফোরণ। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন হুগলির বর্ষীয়ান সাংসদ তথা প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন তিনি।
চরম ক্ষুব্ধ ও অপমানিত কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়ে বলেন,
“আমি অভিষেকের মামলা ছেড়ে দিয়েছি। এত ঔদ্ধত্য! আমি ৪৫ বছর ধরে ওকালতি করছি। একজন সিনিয়র লইয়ারের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, ও তা জানে না। আমি ক্যামাক স্ট্রিটের কর্মচারী নই। আজকে বুঝতে হবে, ওর জন্যই দলটার সর্বনাশ হয়েছে।”
অভিষেককে তীব্র আক্রমণ করে তিনি আরও বলেন, ওঁর অহংকারের জন্যই আজ তাঁদের সাধারণ মানুষের কাছে ‘চোর’ শুনতে হচ্ছে। বিমানবন্দরেও তাঁকে এই অপমানের মুখোমুখি হতে হয়েছে। ও এসি ঘরে থাকা ছেলে, লড়াইয়ের পরিশ্রম বোঝে না।
এখানেই শেষ নয়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি হুঁশিয়ারি বা বার্তা দিয়ে কল্যাণ বলেন,
“মমতা দি এবার বেছে নিন কী করবেন। অভিষেককে নিয়ে থাকবেন, নাকি আমার মতো যারা অভিষেকের প্রতি ক্ষুব্ধ, তাদের নিয়ে থাকবেন? এই কঠিন সিদ্ধান্ত তাঁকে নিতেই হবে।”
তিনি স্পষ্ট করে দেন যে, দিদি যদি অভিষেককে বাদ দিয়ে চলেন তবেই তিনি পাশে আছেন, অন্যথায় তাঁর আর দরকার নেই। লোকসভা ভোটের পর তৃণমূলের অন্দরে এই দুই শীর্ষ নেতার সংঘাত যে চরমে পৌঁছালো, তা কল্যাণের এই বিস্ফোরক মন্তব্যেই স্পষ্ট।
