লেটেস্ট নিউজ

আমেরিকা ছাড়লে হাতে আসবে আড়াই লক্ষ টাকা ও সাথে মিলবে বিনামূল্যে বিমানের টিকিট – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন প্রশাসন অবৈধ অভিবাসীদের জন্য ‘প্রজেক্ট হোমকামিং’ প্রকল্পের অধীনে এক আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে। এই বিশেষ উদ্যোগে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেলে অভিবাসীরা বিনামূল্যে বিমানের টিকিটের পাশাপাশি ২,৬০০ ডলার বা প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা বোনাস পাবেন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, নির্বাসনের বিপুল খরচ কমাতে এবং প্রক্রিয়াটিকে সহজ ও সম্মানজনক করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই ২২ লক্ষের বেশি অভিবাসী এই সুবিধার মাধ্যমে আমেরিকা ত্যাগ করেছেন। আগ্রহী ব্যক্তিদের ‘সিবিপি হোম’ অ্যাপের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের দাবি, এই পদ্ধতিতে বলপূর্বক নির্বাসনের তুলনায় করদাতাদের মাথাপিছু ১৩,০০০ ডলার সাশ্রয় হবে। কোনো ভয় বা গ্রেফতারি ছাড়াই বৈধভাবে কর্মক্ষেত্র ও ব্যক্তিগত দায়বদ্ধতা মিটিয়ে প্রবাসীরা নিরাপদে নিজের দেশে ফেরার এই সুযোগ পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *