লেটেস্ট নিউজ

আমেরিকার বাজারে ভারতীয় বস্ত্রের দাপট! বড় ছাড়ের ঘোষণায় কি ভাগ্য ফিরছে দেশি ব্যবসায়ীদের?

বাংলাদেশকে দেওয়া বাণিজ্যিক সুবিধার রেশ ধরে এবার ভারতীয় বস্ত্র শিল্পের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হলে ভারতীয় বস্ত্র উৎপাদকরা আমেরিকার তুলা ব্যবহার করে তৈরি পোশাকে শূন্য-শুল্ক সুবিধা পেতে পারেন। মূলত বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করতেই ওয়াশিংটনের সাথে এই শুল্কমুক্ত বাণিজ্যের পথ প্রশস্ত করছে কেন্দ্র।

বর্তমানে ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যের প্রায় ২৯ শতাংশই বস্ত্র শিল্পের অন্তর্ভুক্ত, যা থেকে বছরে বিপুল আয় হয়। তবে সাম্প্রতিক কিছু শুল্ক জটিলতায় এই শিল্প ক্ষতির মুখে পড়ায় সরকারের এই নতুন পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রকের লক্ষ্য, এই সুবিধার মাধ্যমে মার্কিন বাজারে ভারতীয় পোশাকের রপ্তানি বর্তমানের চেয়ে আরও ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা। এর ফলে দেশীয় অর্থনীতি ও কর্মসংস্থানে নতুন জোয়ার আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *