আয়ুষ্মান ভারতে বঞ্চিতদের জন্য বড় সুখবর, ৫ লাখের স্বাস্থ্যবিমা আনছেন মুখ্যমন্ত্রী! – এবেলা

আয়ুষ্মান ভারতে বঞ্চিতদের জন্য বড় সুখবর, ৫ লাখের স্বাস্থ্যবিমা আনছেন মুখ্যমন্ত্রী! – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের রেজিনগরের সভা থেকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত নাগরিকদের জন্য সরকার ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’ চালু করছে, যার মাধ্যমে যোগ্য উপভোক্তারা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, কেবল বাংলাতেই নয়, এই কার্ড ব্যবহার করে ভারতবর্ষের যেকোনো প্রান্ত থেকে চিকিৎসার সুযোগ মিলবে। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে আগের সরকারের সময়ের নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি।

পাশাপাশি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিষাণ সম্মান নিধি এবং পরিযায়ী শ্রমিকদের কল্যাণে একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সরকারি প্রকল্পের সুবিধা যেন প্রকৃত ও যোগ্য মানুষই পান, তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে। ভুয়া উপভোক্তা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে কোনো রাজনৈতিক চাপ ছাড়াই স্বাধীনভাবে কাজ করার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *