আর ছাড় নয়! নকশা ভুল হলেই বুলডোজার? তারাতলা কাণ্ডের পর নড়েচড়ে বসল রাজ্য – এবেলা

আর ছাড় নয়! নকশা ভুল হলেই বুলডোজার? তারাতলা কাণ্ডের পর নড়েচড়ে বসল রাজ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: তারাতলার মর্মান্তিক বহুতল বিপর্যয়ের পর রাজ্যের বেআইনি ও ত্রুটিপূর্ণ নির্মাণ ঠেকাতে নজিরবিহীন কঠোর পদক্ষেপের ঘোষণা করল পুর ও নগরোন্নয়ন দপ্তর। সোমবার নবান্নে সংবাদসংবাদ সম্মেলনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট বার্তা দিয়েছেন, বেআইনি নির্মাণের ভুল সংশোধনের জন্য ভবনের মালিকদের ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। তবে ২০২৭ সালের ১ এপ্রিল থেকে আর কোনো ছাড় দেওয়া হবে না।

১ এপ্রিলের পর থেকে রাজ্যের সমস্ত নির্মাণের নকশা নতুন করে পুনর্বিবেচনা করা হবে। নিয়ম অমান্য করে তৈরি কোনো বেআইনি নির্মাণ ধরা পড়লে তা সরাসরি ভেঙে ফেলা হবে অথবা মোটা অংকের জরিমানা করা হবে।

রাজ্য সরকারের প্রধান কঠোর নির্দেশাবলী ও নতুন নিয়ম:

  • ভিত্তি ও তলার অনুপাত: ৩ তলা বিল্ডিংয়ের ভিত্তির (Foundation) ওপর কোনোভাবেই ৫ তলা নির্মাণ করা যাবে না।
  • কঠোর পরীক্ষা: পুকুর ভরাট রোধ, সয়েল টেস্ট (Soil Test) এবং নির্মাণের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত মানদণ্ড কঠোরভাবে পরীক্ষা করা হবে।
  • এমপ্যানেলড এজেন্সি: কলকাতার নরম মাটির কথা মাথায় রেখে কাজের মান নজরদারিতে বিশেষ বিশেষজ্ঞ সংস্থা বা ‘এমপ্যানেলড এজেন্সি’ নিয়োগ করা হচ্ছে, যারা নির্মাণের বিভিন্ন পর্যায়ে পরিদর্শন করবে।

তারাতলার দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী জানান, তদন্তে কলকাতা পুরসভার তদারকির দায়িত্বে থাকা আধিকারিকদের চরম গাফিলতি সামনে এসেছে। এমনকি, বহুতলটির বড় বড় বিমগুলো নাট-বল্টু দিয়ে জোড়া দেওয়া হয়েছিল, যা সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। রাজ্য সরকারের মূল লক্ষ্য— কঠোর নিয়ম ও জবাবদিহিতা সুনিশ্চিত করে ভবিষ্যতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *