আরজি কর কাণ্ড: ভোটের মুখে মৃত চিকিৎসকের বাবা-মায়ের বিস্ফোরক দাবি, চাঞ্চল্য বঙ্গে – এবেলা
এবেলা ডেস্কঃ
আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের সাম্প্রতিক মন্তব্যে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। তাঁদের দাবি, তৃণমূল, বিজেপি ও সিপিএম—সব দলই তাঁদের নির্বাচনে লড়ার প্রস্তাব দিয়েছিল। এমনকি অর্থের প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছেন মা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ এনেছেন তাঁরা।
বিচারের দাবিতে অনড় পরিবারটি জানায়, তদন্তে এখনও সম্পূর্ণ সত্য আড়ালেই রয়ে গিয়েছে। তাঁরা কোনো রাজনৈতিক ফায়দা চান না, কেবল মেয়ের খুনের প্রকৃত বিচার চান। বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর এই ভূমিকা নিয়ে এখন তুঙ্গে বিতর্ক।

