আরজি কর কাণ্ডে পুলিশের জালে আরও এক! নির্মল ঘোষের পর চিনার পার্ক থেকে গ্রেফতার প্রতিবেশী সঞ্জীব – এবেলা

আরজি কর কাণ্ডে পুলিশের জালে আরও এক! নির্মল ঘোষের পর চিনার পার্ক থেকে গ্রেফতার প্রতিবেশী সঞ্জীব – এবেলা

এবেলা ডেস্কঃ

আরজি কর কাণ্ডে এবার পুলিশের জালে নির্যাতিতার প্রতিবেশী তথা প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশের পর এই ঘটনায় নতুন করে এফআইআর দায়ের করা হয়। তার পর থেকেই জোরদার হয় তদন্ত। সম্প্রতি ওড়িশা থেকে জলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার চিনার পার্কের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হলো সঞ্জীবকেও।

উভয়ের বিরুদ্ধেই অভিযোগ—ঘটনার পর নির্যাতিতার পরিবারের আপত্তি সত্ত্বেও তাড়াহুড়ো করে মৃতদেহের সৎকার করা হয়েছিল। গত সোমবার নিহত চিকিৎসকের বাবা নির্মল ঘোষসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে দু’দিনের মাথায় ধরা পড়লেন দুই অভিযুক্ত।

তবে গ্রেফতারির আগে আনন্দবাজার ডট কম-এর কাছে সঞ্জীবের দাবি ছিল, ঘটনার দিন তিনি নিহত চিকিৎসকের পরিবারের সাথেই ছিলেন এবং কেবল প্রতিবেশীর দায়িত্বে সাহায্য করতে গিয়েই বিপদে পড়েছেন।

বর্তমানে পুলিশ জলহাটি পুরসভার চেয়ারম্যান তথা আত্মগোপন করে থাকা অপর অভিযুক্ত সোমনাথ দে-র খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *