লেটেস্ট নিউজ

আরজি কর তদন্তের তদারকিতে থাকা সিবিআই কর্তা পাচ্ছেন পুলিশ পদক – এবেলা

এবেলা ডেস্কঃ

আরজি কর-কাণ্ডের তদন্ত তদারকি করা সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ভি চন্দ্রশেখরকে ‘বিশেষ পরিষেবা’র জন্য পুলিশ পদক দিচ্ছে কেন্দ্র। সোমবার প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে এই সম্মান তুলে দেবেন। ২০০০ সালের ব্যাচের এই আইপিএস অফিসার আরজি কর ছাড়াও একাধিক হাই-প্রোফাইল মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সিবিআইয়ের আরও ৩১ জন আধিকারিককে মেধা ও বিশেষ সেবার ভিত্তিতে এই পদক দেওয়া হচ্ছে। আরজি কর মামলায় সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হলেও হাসপাতাল দুর্নীতির তদন্ত এখনও জারি রেখেছেন চন্দ্রশেখর ও তাঁর দল। দক্ষ নেতৃত্ব ও পেশাদারিত্বের জন্য কেন্দ্রীয় মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছেন গুজরাত ক্যাডারের এই চৌকস আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *