লেটেস্ট নিউজ

আরজি কর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু ব্যক্তির, কীভাবে? দানা বাঁধছে রহস্য – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে লিফটে আটকে অরূপ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দমদমের বাসিন্দা ওই ব্যক্তি সপরিবারে চিকিৎসাধীন ছেলেকে দেখতে পাঁচ তলায় যাওয়ার সময় যান্ত্রিক গোলযোগের কবলে পড়েন। কোনো অপারেটর না থাকায় দীর্ঘক্ষণ আটকে থাকার পর লিফট কেটে তাঁদের উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাব ও লিফট অপারেটর না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। টালা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং পুলিশি তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *