লেটেস্ট নিউজ

আরজি করে ভয়াবহ লিফট দুর্ঘটনা নিয়ে পুলিশের বড় পদক্ষেপ – এবেলা

এবেলা ডেস্কঃ

তিল তিল করে জমছে রহস্য! আরজি করের লিফটকাণ্ডে এবার থানায় তলব করা হল লিফটম্যানসহ নিরাপত্তারক্ষীদের। সকালেই অকুস্থলে পৌঁছান ডিসি নর্থ দীনেশ কুমার। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। রক্ষণাবেক্ষণ নাকি অন্য কোনো গাফিলতি? সত্য অনুসন্ধানে এবার কড়া মনোভাব দেখাচ্ছে লালবাজার। যথাযথ প্রমাণ পেলেই দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *