আরব ঝড়ে ইজরায়েলে বড় ধাক্কা! ক্ষমতা হারিয়ে এবার কি বিদায় নেবেন নেতানিয়াহু? – এবেলা

আরব ঝড়ে ইজরায়েলে বড় ধাক্কা! ক্ষমতা হারিয়ে এবার কি বিদায় নেবেন নেতানিয়াহু? – এবেলা

এবেলা ডেস্কঃ

ইজরায়েলের ১২০ আসনের কেনেসেট নির্বাচনে চরম রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন পরবর্তী গণনায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট কিংবা বিরোধী জোট—কেউই সরকার গড়ার প্রয়োজনীয় ৬১টি আসনের জাদুকরী ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেনি। তবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখিয়েছে দেশটিতে বসবাসকারী প্যালেস্তিনীয়দের প্রতিনিধিত্বকারী আরবপন্থী দলগুলি, যাদের প্রাপ্ত আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে ১৭ থেকে ১৯টি পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

এমতাবস্থায় নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইজরায়েলি বিরোধীরা শেষপর্যন্ত এই আরব দলগুলির সঙ্গে জোট বাঁধতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই নির্বাচনে কারচুপি ও জালিয়াতির গুরুতর অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন নেতানিয়াহু। তাঁর দাবি, ভোটগ্রহণ প্রক্রিয়ায় আরব দলগুলি নানা অনিয়ম ও ভুয়ো নথির ব্যবহার করেছে। সব মিলিয়ে অত্যন্ত নাটকীয় এই নির্বাচন ঘিরে তীব্র জল্পনা ছড়িয়েছে তেল আভিভে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *