আরব মুলুকে বড় ধাক্কা খেল পাকিস্তান! মোদি-জাদুতেই কি কপাল পুড়ল ইসলামাবাদের? – এবেলা
এবেলা ডেস্কঃ
পাকিস্তানের বিমানবন্দর বেসরকারিকরণ ও পরিকাঠামো উন্নয়নের বিশাল চুক্তি থেকে আচমকা সরে দাঁড়াল সংযুক্ত আরব আমিরশাহি। প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহানের সাম্প্রতিক ভারত সফর এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরেই এই নাটকীয় মোড় এল। কূটনৈতিক মহলের মতে, ভারতের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব ও প্রতিরক্ষা চুক্তি আবু ধাবির অগ্রাধিকার বদলে দিয়েছে।
এই সিদ্ধান্তের নেপথ্যে ভারতের ক্রমবর্ধমান প্রভাব এবং পশ্চিম এশিয়ার জটিল রাজনীতি কাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিয়াধ ও আবু ধাবির দ্বন্দ্বে ভারতের অবস্থান এখন অনেক বেশি শক্তিশালী। যৌথভাবে সন্ত্রাসবাদের নিন্দা এবং পরিকাঠামো খাতে দিল্লির সঙ্গে নতুন বিনিয়োগের ফলে কার্যত কোণঠাসা হয়ে পড়ল পাকিস্তান। যা ইসলামাবাদের জন্য বড় আর্থিক বিপর্যয়।

