লেটেস্ট নিউজ

আসন্ন টি-২০ বিশ্বকাপ: বয়কটের হুমকির মাঝেই ১৫ জনের দল ঘোষণা পাকিস্তানের – এবেলা

এবেলা ডেস্কঃ

নাটকীয় মোড় পাকিস্তান ক্রিকেটে। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের হুমকির ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই ১৫ জনের স্কোয়াড ঘোষণা করল পাক বোর্ড। গতকালই পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন, যা ক্রীড়ামহলে শোরগোল ফেলে দেয়।

বর্জনের হুমকির রেশ কাটতে না কাটতেই দল ঘোষণা করায় তৈরি হয়েছে ধোঁয়াশা। নকভির মন্তব্যের বিপরীতে বোর্ডের এই পদক্ষেপ বিভ্রান্তি বাড়িয়েছে। তবে পাকিস্তান দলের এই ১৫ সদস্যের চূড়ান্ত তালিকা আসন্ন টুর্নামেন্টে তাদের অংশগ্রহণের জোরালো ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *