আসিফ নজরুলের মন্তব্যে ফুঁসছেন ক্রিকেটাররা: টি-২০ বিশ্বকাপ বর্জন নিয়ে চরমে বিতর্ক!
টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের পরস্পরবিরোধী বক্তব্যে ক্ষোভ ছড়িয়েছে ক্রিকেট মহলে। শুরুতে ক্রিকেটারদের ‘আত্মত্যাগের’ প্রশংসা করলেও পরে তিনি একে সরকারের সিদ্ধান্ত বলে দাবি করেন। এই বিভ্রান্তিকর অবস্থানে ক্রিকেটাররা নিজেদের ‘অসহায়’ বলে বর্ণনা করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানান, বিশ্বকাপে না খেলার পেছনে তাদের কোনো ভূমিকা ছিল না এবং কঠিন সময়ে তারা কারো সাহায্য পাননি। উপদেষ্টার মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্কে বিসিবি ও সরকারের সমন্বয়হীনতা এখন জনসমক্ষে স্পষ্ট হয়ে উঠেছে।

