লেটেস্ট নিউজ

ইংল্যান্ড ক্রিকেটে গৃহযুদ্ধ: কোচ ও কর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক লিয়াম লিভিংস্টোন – এবেলা

এবেলা ডেস্কঃ

অ্যাশেজে পরাজয় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর এবার অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত ইংল্যান্ড ক্রিকেট। দলের ব্রেন্ডন ম্যাকালাম এবং বোর্ড কর্তা রব কি-র বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন তারকা ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন। ১৩ কোটি টাকার এই অলরাউন্ডারের অভিযোগ, দল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অপেশাদার এবং আসাম্মানজনক।

লিভিংস্টোন জানিয়েছেন, দীর্ঘ সময় দলে সুযোগ না পাওয়ার পর মাত্র এক মিনিটের ফোন কলে তাঁকে বাদ দেওয়া হয়। নির্বাচক বা ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো সদুত্তর পাননি তিনি। এমনকি অধিনায়ক হ্যারি ব্রুকও শুধুমাত্র একটি সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে দায় সেরেছেন। নিজের পারফরম্যান্স উন্নতির জন্য সাহায্য চেয়েও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি বলে দাবি করেছেন তিনি।

সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে বোর্ড কর্তা রব কি-র বিরুদ্ধে। লিভিংস্টোনের দাবি, আলোচনার অনুরোধ জানালেও অত্যন্ত তাচ্ছিল্যের সাথে তাঁকে এড়িয়ে যাওয়া হয়েছে। বোর্ড কর্তাদের এমন উদাসীন মনোভাব দলের পরিবেশকে নষ্ট করছে বলে মনে করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। বর্তমানে এই বিতর্কে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রশাসনিক স্বচ্ছতা ও খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *