ইংল্যান্ড বধের ছকে আর্জেন্টিনার নতুন ‘অস্ত্র’! মেসিদের বিশেষ দাবি মেনে নিল ফিফা – এবেলা
July 14, 2026

এবেলা ডেস্কঃ
ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক সুবিধা পেতে বিশেষ ‘মগজাস্ত্র’ ব্যবহার করবে আর্জেন্টিনা। প্রতিপক্ষের ওপর মানসিক চাপ বাড়াতে গাঢ় নীল জার্সি পরে মাঠে নামার আবেদন করেছিল তারা। অবশেষে মেসিদের সেই দাবি মঞ্জুর করেছে ফিফা। ফলে, বুধবার রাতে পরিচিত নীল-সাদা জার্সির বদলে গাঢ় নীল অ্যাওয়ে কিটে মাঠে নামতে দেখা যাবে গতবারের চ্যাম্পিয়নদের।
এই গাঢ় নীল জার্সির সাথে জড়িয়ে আছে ঐতিহাসিক ফুটবল স্মৃতি। ১৯৮৬ সালে মারাদোনার বিখ্যাত ম্যাচ এবং ১৯৯৮ বিশ্বকাপেও ইংল্যান্ডের বিরুদ্ধে এই জার্সি পরেই জিতেছিল আর্জেন্টিনা। দেশটিতে ‘কাবালা’ নামে পরিচিত কুসংস্কার অনুযায়ী, নকআউটে এই কিট সৌভাগ্য আনে। বুধবার মাঠের লড়াইয়ের পাশাপাশি এই মনস্তাত্ত্বিক মগজাস্ত্র ব্যবহার করেই বাজিমাত করতে চাইছে আর্জেন্টিনা।
