ইউএই-তে গ্রেফতার ইউপির সেই কুখ্যাত পলাতক অপরাধী যার বিরুদ্ধে রয়েছে ৫০০-র বেশি মামলা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 28, 202610:12 am
উত্তরপ্রদেশের বহুচর্চিত শাইন সিটি কেলেঙ্কারির মূল হোতা রাশিদ নসীম অবশেষে সংযুক্ত আরব আমিরাতে (UAE) ধরা পড়েছেন। প্রায় ১০০০ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত এই প্রমোটারের বিরুদ্ধে দেশজুড়ে ৫০০-র বেশি মামলা রয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর অনুরোধে দুবাই পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।
লখনউয়ের পিএমএলএ (PMLA) আদালত আগেই রাশিদকে ‘পলাতক আর্থিক অপরাধী’ হিসেবে ঘোষণা করেছিল। তদন্তকারী সংস্থা ইতিপূর্বেই তার ১২৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। চড়া মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কয়েকশ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তদন্ত থেকে বাঁচতে রাশিদ নেপাল হয়ে দুবাইয়ে পালিয়ে গিয়েছিল। দীর্ঘ প্রচেষ্টার পর ২০২৬ সালের জানুয়ারিতে ইডি তার বিরুদ্ধে একটি বিস্তারিত তথ্য সংবলিত ডোজিয়ার ইউএই কর্তৃপক্ষের কাছে জমা দেয়। এর ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশ এবং ইডি তাকে দ্রুত ভারতে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করেছে।

