লেটেস্ট নিউজ

ইউনুসের বিরুদ্ধে গণহারে মামলার নির্দেশ হাসিনার, তারেককেও চরম হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দেশের প্রতিটি আদালতে মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা দায়ের করতে। ভার্চুয়াল এক বৈঠকে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যেখানেই হামলার ঘটনা ঘটেছে, সেখানে প্রধান আসামি হিসেবে ইউনুসের নাম যুক্ত করতে হবে। হাসিনার মতে, এই মামলার নথিপত্র ভবিষ্যতে আইনি লড়াইয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে।

একইসঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন তুলেছেন হাসিনা। তিনি দাবি করেন, বিশেষ শর্তে ও আমেরিকার হস্তক্ষেপে তারেক দেশে ফিরেছেন এবং এর পেছনের সব তথ্য তার জানা আছে। জেলখানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলে হাসিনা হুঁশিয়ারি দেন যে, প্রতিটি ঘটনার বিচার করা হবে এবং কেউ রেহাই পাবে না। আদালতের দ্বারস্থ হতে প্রয়োজনে রেজিস্টার্ড পোস্ট বা অনলাইন মাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *