ইএম বাইপাসে লরির ধাক্কায় পিষ্ট বাইক আরোহী, মৃত ১ – এবেলা
এবেলা ডেস্কঃ
বেঙ্গল কেমিক্যালের সামনে উল্টোডাঙ্গা ব্রিজ থেকে নামার সময় দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলে দু’জন আরোহী ছিটকে পড়লে তাদের উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সঞ্জয় দাস (৪২) নামক এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেছেন।
মৃত ব্যক্তি মানিকতলা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় অন্য আরোহী চিকিৎসাধীন রয়েছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক লরিটির সন্ধান চালাচ্ছে পুলিশ।

