লেটেস্ট নিউজ

ইজরায়েলের ‘অজেয়’ প্রতিরক্ষা চুরমার করে ইরানি মিসাইলের তাণ্ডব, রক্তাক্ত আরাদ শহরে জরুরি অবস্থা – এবেলা

এবেলা ডেস্কঃ

ইজরায়েলের গর্বের আকাশ সুরক্ষা ভেদ করে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। শনিবার গভীর রাতে ইজরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ভয়াবহ হামলা চালাল তেহরান। এই আক্রমণে অন্তত ৭০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ বছরের এক শিশুসহ ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। একটি আবাসিক ভবনের ওপর সরাসরি মিসাইলটি আছড়ে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিশ্বের সেরা বলে পরিচিত ইজরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন ব্যর্থ হলো, তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটিকে দুবার আটকানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলার পর এই প্রথম সরাসরি বড় ধরনের পাল্টা জবাব দিল ইরান। এর আগে চার হাজার কিলোমিটার দূরের মার্কিন-ব্রিটিশ ঘাঁটিতে নির্ভুল নিশানায় আঘাত হেনে নিজেদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র শক্তির জানান দিয়েছিল তেহরান। এবার খোদ ইজরায়েলের অন্দরে ঢুকে প্রত্যাঘাত করে যুদ্ধের সমীকরণ বদলে দিল ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *