লেটেস্ট নিউজ

ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের মরণ-বাঁচন লড়াই এবং আমেদাবাদে মেগা দ্বৈরথ ঘিরে টানটান উত্তেজনা – এক ঝলক NEWS বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবারের মেগা শনিবার। কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে শক্তিশালী ইংল্যান্ড, যেখানে সুপার এইটে টিকে থাকতে জয়ের বিকল্প নেই জস বাটলারদের। অন্যদিকে আমেদাবাদে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড; এই ম্যাচের বিজয়ী দল সরাসরি সুপার এইটের টিকিট নিশ্চিত করবে।

দিনের শুরুতে কলম্বোয় বিদায়ঘণ্টা বাজার লড়াইয়ে লড়বে আয়ারল্যান্ড ও ওমান। পরাজয় মানেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া, তাই গ্রুপ পর্বের সমীকরণ মেলাতে প্রতিটি ম্যাচই এখন ক্রিকেটপ্রেমীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ড-ওমান ম্যাচ সকাল ১১টা, ইংল্যান্ড-স্কটল্যান্ড দুপুর ৩টে এবং দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড হাইভোল্টেজ লড়াই শুরু হবে সন্ধ্যা ৭টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *