লেটেস্ট নিউজ

ইডেন গার্ডেন্সে ভারত-উইন্ডিজ মেগা লড়াই: টিকিটের হাহাকার, চলবে বিশেষ মেট্রো – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ১ মার্চ ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপের সুপার এইট ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই হাই-ভোল্টেজ ম্যাচে জয়ী হলেই সেমিফাইনাল নিশ্চিত করবে সূর্যকুমার যাদবের দল। গুরুত্বপূর্ণ এই লড়াইকে ঘিরে কলকাতায় উন্মাদনা তুঙ্গে।

ইডেনের সব ব্লকের টিকিট ও কমপ্লিমেন্টারি পাস প্রায় শেষ, ফলে গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকার সম্ভাবনা। ম্যাচটি রাত ১০:৩০ মিনিটে শেষ হওয়ার কথা মাথায় রেখে দর্শকদের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ বিশেষ পরিষেবা ঘোষণা করেছে।

রাত ১১:১৫ মিনিটে এসপ্ল্যানেড স্টেশন থেকে দুটি বিশেষ মেট্রো ছাড়বে। একটি দক্ষিণেশ্বর এবং অন্যটি কবি সুভাষের (শহীদ ক্ষুদিরাম) উদ্দেশ্যে রওনা দেবে। যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ওই সময় এসপ্ল্যানেড স্টেশনের টিকিট কাউন্টারও খোলা রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *