লেটেস্ট নিউজ

ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বড় দুর্ঘটনা, রক্তাক্ত মহিলা দর্শক – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের রুদ্ধশ্বাস ম্যাচের মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক বিপত্তি। ইংল্যান্ড বনাম ইতালি ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসে খেলা দেখতে গিয়ে গুরুতর আহত হলেন এক মহিলা দর্শক। ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার উইল জ্যাকসের মারা একটি বিশাল ছক্কা সরাসরি গিয়ে লাগে ওই মহিলার মুখে।

মুহূর্তের মধ্যে তাঁর নাক দিয়ে রক্তপাত শুরু হলে গ্যালারিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তাকর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মাঠের মেডিক্যাল রুমে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর চোটের গভীরতা বুঝে তাঁকে দ্রুত এসএসকেএম (SSKM) হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গেছে, তাঁর নাকে গুরুতর আঘাত লেগেছে। আহত মহিলার পরিচয় গোপন রাখা হয়েছে। হাই-ভোল্টেজ ম্যাচের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয় এই অনভিপ্রেত ঘটনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *